বিনোদন ডেস্ক

তিন তারকার তিন জনপ্রিয় সিনেমার চরিত্র আনা হলো এক ফ্রেমে। গাঙ্গুবাই আলিয়া ও রকস্টার রণবীরের পার্টিতে ঘরের ছাদ ভেঙে ঢুকে পড়লেন রইস শাহরুখ খান! এমনই এক বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে। তিন তারকার তিনটি জনপ্রিয় চরিত্র পুনরায় একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
একটি স্টিল কম্পানির প্রচারণার জন্য তিন তারকা একসঙ্গে হয়েছেন।
গত বুধবার বিজ্ঞাপনটি প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়। রাংতা স্টিলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনটি শেয়ার করা হয়। যেখানে দেখা গেছে, গাঙ্গুবাই ও রকস্টারের বাড়িতে জমজমাট হাউস ওয়ার্মিং পার্টি চলছে। সেই পার্টিতে বাড়ির ছাদ ভেঙে হাজির হন ‘রইস’ শাহরুখ।
এরপর অভিনেতাকে বলতে শোনা যায়, ‘মা বলতেন, কোনো পার্টিই ছোট নয়। বড় হোক বা ছোট, তোমার যাওয়া উচিত।’ রইসের এমন প্রবেশে রকস্টার রইসকে বলেন, ‘তাহলে দরজা দিয়ে আসতেন।’ জবাবে রইস বলেন, ‘যদি রাংতা স্টিল ব্যবহার করতে, তাহলে আমি ছাদ ভাঙতে পারতাম না।’ এভাবেই রাংতা স্টিলের প্রচারে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে, যা বেশ পছন্দ করছেন দর্শক-অনুরাগীরা।
সময়ের অন্যতম জনপ্রিয় তিন তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা নতুন নতুন আবদার রাখছেন। অনুরাগীদের মন্তব্য, ‘এই তিনজনকে এবার একসঙ্গে এক সিনেমায় দেখতে চাই।’
গত বছরের শেষভাগে রাংতা স্টিলের বিজ্ঞাপনে একসঙ্গে এক ফ্রেমে হাজির হন শাহরুখ, আলিয়া ও রণবীর। সেটিতে দেখা যায়, ‘জওয়ান’ শাহরুখের কাছে বন্দি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার শানায়া চরিত্রে আলিয়া এবং ‘বরফি’র রণবীর কাপুর।
সেই বিজ্ঞাপনটিও ব্যাপক সাড়া ফেলে। এবার নতুন বিজ্ঞাপনে হাজির হলেন এই ত্রয়ী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৪ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৮ ঘণ্টা আগে