প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে, নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।
বুধবার বেলা ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনযোগ ছিল না। আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক ও সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। আর ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিন দেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেয়া হবে। আর তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেয়া হবে। এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এ কার্যক্রম ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। আর এ কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতার সাথে সাথে; দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেইসাথে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে
১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভায় পাওয়া মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানি
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
১৫ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে