নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত চেয়ে রিট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করার জন্য একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ এ রিট আবেদন করেন।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

রিটে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, পাকিস্তানসহ অনেক দেশে নারীর মরদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় নারীর মরদেহের ময়নাতদন্ত একজন নারী চিকিৎসক দিয়ে করাই বাঞ্ছনীয়। এসব কারণে আমরা নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী চিকিৎসক দিয়ে করানোর ক্ষেত্রে একটি গাইডলাইন তৈরি করতে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের বরাবরে ৩ মার্চ আবেদন করেছিলাম। কিন্তু সে বিষয়ে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট ফাইল করা হয়েছে।

আবেদনে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালা তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৩ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৬ ঘণ্টা আগে
Advertisement