পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নুর আলম এবং সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন।

রোববার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা দুটি প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নুর আলম জনস্বার্থে সরকারি চাকরি হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, মোহাম্মদ নুর আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুনকেও একই আইনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন আব্দুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাপান সফরে সেনাবাহিনী প্রধান: যোগ দেবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে

আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

৪ ঘণ্টা আগে

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৪ ঘণ্টা আগে

ব্লু ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পাচ্ছে কক্সবাজার

চিঠিতে বলা হয়, এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার পাশাপাশি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ ত

১৫ ঘণ্টা আগে

গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে

১৭ ঘণ্টা আগে
Advertisement