পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার সুপারিশ

বাসস

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদার করার সুপারিশ এবং কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করার তাগিদ দেয়া হয়।

আজ দ্বাদশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সার্বিক কার্যক্রম কমিটিকে অবহিত করা এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতা ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪’ যাচাই-বাছাই এবং দ্রুত চূড়ান্ত করে বিলটি পাশের জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, সংসদ সদস্য মো: মোতাহার হোসেন, আ, ফ,ম বাহাউদ্দিন, মোঃ আবদুল মজিদ, আহমদ হোসেন, মো:বিপ্লব হাসান, মো. আব্দুল মালেক সরকার এবং মো. আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১৪ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১৪ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে