ফেনী প্রতিনিধি

ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভুঞার বেকের বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আনা হলে মৃত্যু হয় আরেকজনের। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলো- সৌরভ, দেবু ও অন্তর। তারা স্বরস্বতী পূজা দেখতে বের হয়েছিল।
নিহত সৌরভ (২৩) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে। অন্তর ঘোষ (১৭) জেলার বসুরহাট উপজেলার ঘোষপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে। দেবের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
নিহত অন্তরের স্বজনরা জানায়, অন্তর এবার এসএসসি পরিক্ষার্থী। সে পূজা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়। সেখানে তার সঙ্গে থাকা আরও একজনের মৃত্য হয়। অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে তিনজন একটি মোটর সাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স'মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় অন্তর ঘোষকে (১৭) স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহুল মহছেন সুজন বলেন, ‘একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে জীবিত পাওয়া যায়নি। অপর দুজনের মরদেহ মর্গে রয়েছে।’
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অপরজনকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা
১৭ ঘণ্টা আগে
আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
১৮ ঘণ্টা আগে
বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।
১৯ ঘণ্টা আগে