প্রতিবেদক, রাজনীতি ডটকম

টানা কয়েকদিনের ভারী বর্ষণ, তীব্র জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আজকের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং এর ফলে সৃষ্ট পরিবহন সংকটের প্রেক্ষাপটে উপাচার্যের আদেশক্রমে বুধবারের (৮ জুলাই) সব ধরনের ক্লাস এবং অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।
টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়কগুলোর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গণপরিবহন সংকট প্রকট আকার ধারণ করায় সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি দেখা দেয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এক দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিতের এই সিদ্ধান্ত নিল চবি প্রশাসন। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে