প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বেলা ৩টায় বসছে নির্বাচন কমিশনের (ইসি) সভা। কমিশনের ২৭তম সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে জানানো হয়, কমিশনসভা বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, আজ কমিশনসভা শেষে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে।
গতকাল সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘মঙ্গলবার সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠক হবে। বৈঠকে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের দিন-তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন। বৈঠকের পর ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।’
নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। ৯ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। এবার ৯০ দিনের মধ্যে- অর্থাৎ আগামী ৭ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট করতে হবে। এ ভোট সংরক্ষিত আসনের প্রার্থীদের দেবেন সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল
১৮ ঘণ্টা আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১৯ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৯ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে