ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দুপুরে

ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ১২টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বৈঠকে বাণিজ্য সেবার বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউপি নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি ভোটের তারিখ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

১৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৮ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১৯ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

২০ ঘণ্টা আগে
Advertisement