প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) পৃথক সময়ে মগবাজার ও আশকোনায় ঘটনা দুটি ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তারা মারা যান। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় মেলেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মগবাজার রেলগেট এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় এক যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে পথচারী মামুন আহতকে উদ্ধার করে রাত সোয়া ১০টায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, নিহত এ যুবকের নাম রেজওয়ান খাঁন সায়মন (১৮)। তিনি একটি কাপড়ের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসাবে চাকরি করতেন।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার মান্নান খানের ছেলে সায়মন। বর্তমানে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার পরিবারের সদস্য ফাতেমা আক্তারসহ অন্যরা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।
তিনি আরো বলেন, একই দিন বিকেলে বিমানবন্দর থানার আশকোনা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আরেক যুবক।
তার বয়স আনুমানিক (৩০) বছর। পরে রেলওয়ে থানার পুলিশের কনস্টেবল জহুরুল ইসলাম তাকে উদ্ধার করে এই হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যান ওই যুবক।
মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে, জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
১১ ঘণ্টা আগে
এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১৩ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১৪ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
১৫ ঘণ্টা আগে