চট্টগ্রাম প্রতিনিধি

দলমত নির্বিশেষে সবার মাঝে জাতীয় ঐক্য গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ।
শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ২০২৪
গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, একটি সরকার যখন বিপ্লবের মধ্যেদিয়ে অপসারিত হয়, তারা কিন্তু সহজে ক্ষমতা ছাড়তে চায় না। এটার প্রমাণ আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি।
দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো রুটিন সরকার নয়। এটা ছাত্রজনতার মাধ্যমে গঠিত সরকার। দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছু চালিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের ওপর একটি দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশের মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে। চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে যে, আইনজীবী শহিদ সাইফুল ইসলামকে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। আপনারা আবেগকে ধরে রেখে তাদের উদ্দেশ্য সফল হতে দেননি।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এসএম মোস্তাইন হোসেন, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ আহমেদ সাকি এবং সমন্বয়করা উপস্থিত ছিলেন।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান নেই। এদেশ অনেক ত্যাগ তিতীক্ষার ফলে তৈরি হয়েছে। আজ মানুষ স্বৈরাচারী সরকারকে পতন করে নতুন দেশের সূচনা করেছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে যেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে, ফ্যাসিবাদের পতন হয়ে গেছে ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা কঠোর হাতে দমন করব। শহিদ পরিবার ও আহতদের সাথে নিয়ে বাংলাদেশ সংস্কারের কাজ যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।
১১ ঘণ্টা আগে
ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।
১১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে