প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘ঢাকা নগর পরিবহনের’ আওতায় রাজধানী ঢাকায় যাত্রীবাহী সব বাস চলবে। তবে বাসগুলোর মালিকানা থাকবে কোম্পানিগুলোর কাছে। নগর পরিবহনের আওতায় বাস পরিচালনার জন্য কোম্পানিগুলোর কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। ঢাকার যানজট নিরসন এবং যাত্রীদের আরামদায়ক পরিবহনসেবা দিতে পুনরায় ঢাকা নগর পরিবহন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।
সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম।
প্রশাসক নজরুল ইসলাম বলেন, ঢাকায় পরিবহনব্যবস্থার সমস্যার কোনো শেষ নেই। এসব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে, তাকে কাজে লাগিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশা করেন।
নগর পরিবহনের বাস কবে চালু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস কোম্পানিগুলোর কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। পরে কোম্পানিগুলোর মাধ্যমে রুট (চলাচলের শুরু ও শেষের গন্তব্য) ঠিক করে দেওয়া হবে। এ ছাড়া আগামী ১১ ডিসেম্বর আরেকটি সভা আছে। সভার আগে কমিটি সুপারিশগুলো দেবে। সেই সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। চালক ও সহযোগীদের মধ্যে প্রতিযোগিতা বন্ধে বাসভাড়া পরিশোধের জন্য র্যাপিড পাস কিংবা অনলাইনে পরিশোধের পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।
এ সময় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, নগর পরিবহনের অধীন বাস চালানোর জন্য বাস কোম্পানিগুলোর কাছে আবেদন চাওয়া হয়েছিল। এতে বিপুল পরিমাণে সাড়া পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। যে বাস কোম্পানি যে রুটে বাস চালাচ্ছে, সেই রুটেই যাতে চালাতে পারে, এমন পরিকল্পনার কথা ভাবছেন বলেও জানান তিনি।
ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে পরিবহন–বিশেষজ্ঞ সালেহ উদ্দিন বলেন, ফুটপাত সব সময়ই যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে হাঁটতে সুযোগ দিতে হবে। ফুটপাত দখলমুক্ত করে বাজার-ঘাট সরিয়ে দিলে ৬০ শতাংশ মানুষ রিকশায় চলাচল বাদ দিয়ে হেঁটে চলবে।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১২ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৪ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৫ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৬ ঘণ্টা আগে