প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৃহস্পতিবার (২১ মে) থেকে এ নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম শুরু করবে। চলবে ৩১ মে পর্যন্ত।
আজ বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ের তৃতীয় তলায়।
নিয়ন্ত্রণ কক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এর আওতাধীন বিআরটিসি, ডিটিসিএ, ঢাকা বিআরটি ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর হিসেবে ১৬১০৭ ব্যবহার করা যাবে। এছাড়া ০১৫৫০-০৫১৬০৬ ও ০১৫৫০-০৫৬৫৭৭ নম্বরেও যাত্রী ও সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবেন। এ নিয়ন্ত্রণ কক্ষ ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ১১ দিন চালু থাকবে।
বিআরটিএর পরিচালক (প্রশাসন) নাজনীন হোসেনকে নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (এস্টেট) মো. আনিসুর রহমানকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে যানজট নিরসনে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিম ঢাকা-মানিকগঞ্জ, ঢাকা মহানগরী, ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ এবং ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে সরেজমিন কাজ করবে।
আদেশে আরও বলা হয়েছে, পরিদর্শন টিমের যানবাহন সেতু বিভাগ ও সড়ক ও জনপথ অধিদপ্তর-এর আওতাধীন সড়ক, সেতু ও এক্সপ্রেসওয়েতে টোলমুক্ত যাতায়াতের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
৭ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
৮ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে