বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন মুসল্লিরা

গাজীপুর প্রতিনিধি
বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতে শুরু করেছেন তাবলিগের সাথীরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আলমী শূরার বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতে শুরু করেছেন তাবলিগের সাথীরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার মূল পর্ব। তবে বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাস, ট্রাক, পিক-আপে করে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ইজতেমা ময়দানে এসেছেন রাকিবুল ইসলাম। তিনি জানান, স্থানীয় একটি মসজিদ থেকে তারা ১৭ জনের একটি তাবলীগ জামাত ইজতেমা ময়দানে এসেছেন। খুব ভোরে মিনিবাসে করে রওনা দিয়েছিলেন। সময় যত ঘনিয়ে আসবে ভিড় ততই বাড়বে, তাই ভোরের শীত উপেক্ষা করে মিনিবাসে করে ভোগান্তি ছাড়াই ইজতেমা ময়দানে এসেছেন।

মানিকগঞ্জের ঘিওর থেকে ১৩ জনের তাবলীগের সাথী নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন আমজাদ হোসেন। তিনি জানিয়েছেন, সমাজের মসজিদের ১৩জনের সাথী নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন, ইতিমধ্যে ইজতেমায় ময়দান প্রস্তুত হয়ে গিয়েছে। ইজতেমা পরিচালনা করার জন্য ময়দানসহ বাদবাকী সব কিছুই প্রস্তুত করা হয়েছে। মুসল্লিরা গত রাত থেকেই ময়দানে আসতে শুরু করেছেন।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এবারের বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটের একাধিক টিম দায়িত্বে থাকবে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম জানান, এবারের ইজতেমায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ছয় সহস্রাধিক সদস্য ছাড়াও র‌্যাব, ডিএমপি এবং সাদা পোশাক ও গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

১৬ ঘণ্টা আগে

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: জ্বালানিমন্ত্রী

তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

২১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

১ দিন আগে