পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন সেনাপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনাসদস্য করে নাই। এই ঘটনার সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর-এর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই।

তিনি বলেছেন, এখানে যদি ইফ এবং বাট আনেন তাহলে এখানে যে বিচারিক কার্যক্রম হয়েছে; ১৬-১৭ বছর ধরে যারা জেলে আছেন, যারা কনভিক্টেট- সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন।

মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আজকে একটি বেদনাবিধুর দিবস। আজকের এই দিনে আমার আমাদের ৫৭ জন চৌকস সেনা অফিসার, শুধু তাই নয়; আমাদের কিছু পরিবারের সদস্যদেরও হারিয়েছি। এখানে আসার সময় আমি ছবিগুলো দেখছিলাম। আপনার এই ঘটনার ছবিগুলো দেখেছেন। কিন্তু এগুলো সব আমার নিজ চোখে দেখা। আমি একজন চাক্ষুষ সাক্ষী এ সব বর্বরতার।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান বলেন, যে সব সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন কিনা, বাহিরের কোনো শক্তি যুক্ত ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন। তিনি এসব বের করবেন এবং আপনাদের জানাবেন।

জেনারেল ওয়াকার বলেন, বটম লাইম হচ্ছে আমাদের যে-সব চৌকস সেনাসদস্য প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা এই বিষয়টা নিয়ে ভিন্নমত পোষণ করছি কেউ কেউ। বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করছি। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো ব্যত্যয় থেকে থাকে তাহলে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে-বাঁয়ে দৌড়ে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, কিছু কিছু সদস্যের দাবি তারা ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত শাস্তি পেয়েছেন, অনেকে বলছেন তারা অযাচিত শাস্তি পেয়েছেন। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি।

সেনাপ্রধান বলেন, আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটা জন্য কোনো ছাড় হবে না, ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। এই দেশের সব কিছু ভেঙে পড়লেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী টিকে আছে কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন আছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৯ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

২১ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১ দিন আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১ দিন আগে
Advertisement