কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলে এসেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী— এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকার চীনা রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমার মন্তব্য করাটা সমীচীন নয়।’
তিনি বলেন, ‘এটি দুই দেশের বিষয়। দুই দেশকে দ্বিপক্ষীয়ভাবে এই ইস্যুর সমাধান করতে হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। ’
চীনা রাষ্ট্রদূত জানান, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ৩০টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের জন্য চুক্তি সই করেছে। এই বিনিয়োগের মোট পরিমাণ হবে প্রায় এক বিলিয়ন ডলার।
ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী। চলতি বছরের মে মাসে চীন বাংলাদেশ থেকে আম ও কাঁঠাল আমদানি শুরু করবে।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ২১ থেকে ২৪ জানুয়ারি চীন সফর করেন। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৫ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৫ ঘণ্টা আগে