প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ঈদের আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিন দেয়া হচ্ছে ৩ এপ্রিলের টিকেট। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছিলো আগেই। রোববার সকাল ৮টা থেকে ঈদের টিকেট বিক্রি শুরু হয়েছে।
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।
সার্ভারের ওপর চাপ কমাতে টিকেট বিক্রি করা হচ্ছে দুই শিফটে। সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের আর বেলা ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট।
রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট কেনা যাবে। আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৭ দিনের আগাম টিকেট বিক্রি হবে আলাদা ৭ দিন ধরে। তবে মোট ১০ দিনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। ৩ এপ্রিলের টিকেট ২৪ মার্চ; ৪ এপ্রিলের ২৫ মার্চ; ৫ এপ্রিলের ২৬ মার্চ; ৬ এপ্রিলের ২৭ মার্চ; ৭ এপ্রিলের ২৮ মার্চ; ৮ এপ্রিলের ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে ৩০ মার্চ।
এরপর চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। আর টিকিট কালোবাজারি রুখতে নজরদারি বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৩ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
৬ ঘণ্টা আগে