প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর আয়োজনের জন্য দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, চলতি বছরের নভেম্বরেই সফরটি আয়োজনের চেষ্টা চলছে। এ লক্ষ্যে ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে এবং সম্ভাব্য সফরের জন্য এজেন্ডা তৈরির কাজও চলছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সফরে রাজনৈতিক টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ-ভারতীয় বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টিও আলোচনায় আসতে পারে। চলতি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তারেক রহমান নিউইয়র্ক যাবেন। এরপর অক্টোবর ও নভেম্বরজুড়ে তাঁর একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের উপযুক্ত সময়ে দিল্লি সফরের ব্যবস্থা করার চেষ্টা চলছে। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত কয়েক দিনে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের মধ্যে পানিসম্পদমন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন রয়েছেন।
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেকের প্রধান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ কোনো প্রতিনিধি পাঠায়নি। সে সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এ জন্য ঢাকা উপযুক্ত সময়ে দ্বিপক্ষীয় সফরকে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছিলেন তিনি।
দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। গত আগস্টে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরে বাংলাদেশে প্রতিক্রিয়া তৈরি হলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ক্ষোভ’ প্রকাশ করে। বর্তমানে শেখ হাসিনা নয়াদিল্লিতে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে দ্য হিন্দু জানিয়েছে, তারেক রহমানের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের যোগাযোগ অন্তত ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয়। ওই সময় তিনি দিল্লির মনোভাব বোঝার জন্য একজন দূতকে ভারতে পাঠিয়েছিলেন। এর আগে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন বিএনপি বয়কট করেছিল। নির্বাচনের দুই মাস আগে বর্তমান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নয়াদিল্লি সফর করে বাংলাদেশের জনগণের ‘গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন’ দিতে ভারতকে আহ্বান জানিয়েছিলেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের সময়ে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও ভারতের মধ্যে যে যোগাযোগ ছিল, পরবর্তী সময়ের যোগাযোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১৮ সালে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদলও নয়াদিল্লি সফর করেছিল। ওই দলে ছিলেন আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির। একই প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে শেখ হাসিনা ও তার সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী-কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধি সংশোধন করে এ প্রতীক তালিকা চূড়ান্ত করেছে ইসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
২০ ঘণ্টা আগে
দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটনশিল্পে ব্যবসার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
১ দিন আগে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
১ দিন আগে
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১ দিন আগে