প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনপ্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আরও কিছু রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অবসরে যাওয়া এক কর্মকর্তাকে ফিরিয়ে এনে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিতে এবং আরেক অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
সাবেক সরকারি কর্মকর্তা বেগম মমতাজ আহমেদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুনকে পদোন্নতি দিয়ে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে।
মমতাজ আহমেদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্ম সম্পর্ক ত্যাগ করে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদে দায়িত্ব পালন করবেন।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৮ ঘণ্টা আগে
আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৯ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
২১ ঘণ্টা আগে