প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন রমজান মাসের জন্য সরকারি-আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য সরকার নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা নতুন অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেহেরি ও ইফতারের সময় বিবেচনায় নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রয়াত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর অধীন সব আদালতের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
৯ ঘণ্টা আগে
আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১ দিন আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১ দিন আগে