সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বুধবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধান সংস্কার কমিশন পুনর্গঠনের প্রজ্ঞাপন এসআরও নম্বর ৩৪-আইন/২০২৪ অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূর্বঘোষিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কমিশনের কার্যক্রম ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, সংবিধানে প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে গত ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ঘোষিত কমিটিকে তিন মাস সময় দেওয়া হয় সংবিধানের বিষয়ে সুপারিশ দিতে। সেই হিসাবে কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজেট প্রাপ্যতার ভিত্তিতে নির্বাচনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

৩ ঘণ্টা আগে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘গণতান্ত্রিক মাইলফলক’, সংস্কারের তাগিদ দিয়ে ৬৪ সুপারিশ

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোটকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপ। তবে একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা আরও শক্তিশালী করা, আইনের শাসন সুদৃঢ় করা, নারী ও তরুণদের রাজনৈত

৫ ঘণ্টা আগে

নির্বাহী পরিচালক বদল, হাসপাতাল সংস্কারে কাজ করছে আদ্‌-দ্বীন কর্তৃপক্ষ

সম্প্রতি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর পরিচালনা পর্ষদ নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসাকে দায়িত্ব দিয়েছে।

৬ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে প্রক্রিয়া শুরু, নথি যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

দুদকের কর্মকর্তারা বলছেন, বেনজীরকে দেশে ফেরাতে এখন কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হয়। সেই প্রস্তুতির অংশ হিসেবেই সংশ্লিষ্ট নথি একত্র করা হয়েছে।

৬ ঘণ্টা আগে