ভয়েস অব আমেরিকা

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দায়িত্বরত সাংবাদিকদের লাঠি হাতে শিক্ষার্থী ও অন্যান্যরা হয়রানি করেছে বলে জানা গেছে। সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন সকাল-সন্ধ্যা অনলাইন নিউজপোর্টালের প্রতিবেদক মেরিনা মিতু। তিনি একজন সহকর্মীর সঙ্গে দায়িত্ব পালন করতে ৩২ নম্বর রোডে যান।
মেরিনা মিতু ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘আমরা দেখতে পাই কালো শাড়ি পরিহিত একজন তরুণীকে একদল লোক তল্লাশি করছে এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনার ছবি তুলতে চাইলে তারা আমাদের বাধা দেয়। ঘটনাস্থল থেকে চলে যেতে বলে। এই সময়ে এলাকায় আসা সবাইকে বিক্ষোভকারীরা থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং দর্শনার্থীদের পরিচয়পত্র ও মোবাইল ফোন পরীক্ষা করে ।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আগুনে পুড়ে যাওয়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা লোকজনকে লাঠি হাতে শিক্ষার্থী এবং অন্য বিক্ষোভকারীরা বাধা দেয়।
ভিডিও না করার নির্দেশ
মানবজমিন পত্রিকার ফটোগ্রাফার জীবন আহমেদ বলেন, তিনি আগে থেকে খবর পেয়েছিলেন যে, ধানমন্ডি-৩২ নাম্বারে ঝামেলা হতে পারে। তিনি আরও কয়েকজন সাংবাদিক এক সঙ্গে সেখানে যান।
তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘আমরা দেখতে পাই রাস্তায় প্রবেশের অদূরে একদল লোক দাঁড়িয়ে পথচারীদের তল্লাশি করছে। এই ঘটনায় আমরা একটু ভয়ও পাই। রাস্তায় প্রবেশ করার পর তারা শুনতে পান যে, সাংবাদিকদের ছবি ও ভিডিও না করার নির্দেশ দিয়ে মাইকে ঘোষণা করা হচ্ছে।’
জীবন আহমেদ বলেন, ‘এ সময় আমার দেখতে পাই একদল যুবক মানুষের মোবাইল তল্লাশি করছে, কাউকে মারধর করছে। তখন আমরা ছবি তুলতে গেলে বাধা দেয়। পেছন থেকে একজন আমার ঘাড় ধরে অন্যদিকে সরিয়ে দেয়।’
‘এরমধ্যে একটা ছেলে আমাদের ছবি তোলা দেখে ফেলে। সে এসে আমাদের চাপাচাপি করতে থাকে ছবি ডিলিট করে দিতে। তখন আমরা বলি যে, কোনো ছবি তুলি নাই। এর প্রতিবাদ করলে তারা চলে যায়,’ তিনি বলেন।
তবে শুধু দেশীয় গণমাধ্যম না, বিদেশি সংবাদ সংস্থার সাংবাদিকরাও বিক্ষোভকারীদের হাতে হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
ঢাকায় সংবাদ সংস্থা রয়টার্স-এর সাংবাদিক স্যাম জাহান ফেসবুকে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের নবনিযুক্ত প্রেস সচিব শফিকুল আলমের দৃষ্টি আকর্ষণ করেন।
স্যাম জাহান ছাত্র বিক্ষোভকারীদের উদ্দেশে লেখেন, ‘আপনারা রাজনৈতিকভাবে যা অর্জন করতে চাইছেন, তা ঠিক আছে। কিন্তু আপনি যখন আমার ক্যামেরা থামাতে চান, আপনি যখন গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, আপনি যখন আমার সহকর্মীদের গায়ে হাত তোলেন, তখন আমি প্রতিবাদ করব।’
ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লোকজনকে তল্লাশি এবং সাংবাদিক হয়রানির ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন।
‘গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের নিন্দা জানাই,’ আব্দুল্লাহ বলেন। ‘ছাত্রলীগ ফোন তল্লাশি করলেও প্রাইভেসি লঙ্ঘন, আর আজ আপনারা যেটা করলেন সেটাও প্রাইভেসি লংঘন।’

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
৪ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
৫ ঘণ্টা আগে
১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
৬ ঘণ্টা আগে