বাসস

সরকার গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে গত ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ সুষ্ঠুভাবে ঈদ উদযাপনের জন্য ঢাকার বাইরে যাতায়াত করতে পেরেছেন।
ঈদের ছুটিতে দুটি দুর্ঘটনায় বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীতে যাতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে বাস্তবসম্মত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, আগামী ঈদে রাস্তাঘাটে, এখানে, সেখান থেকে বাসে লোকজন পরিবহন করা যাবে না। সুনির্দিষ্ট স্টপেজগুলো থেকেই যাত্রী নিতে হবে।
তিনি বলেন, জিপিএস সিস্টেম চালু হলে বাসগুলো অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। অতিরিক্ত যাত্রী পরিবহন করলে অথবা নির্দিষ্ট দূরত্বে না গেলে বা মাঝপথ থেকে ফিরে আসলে, যানবাহনগুলো অটোমেটিক্যালি জরিমানার আওতায় পড়বে।
মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরের সময় দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিপুলসংখ্যক মানুষ সুষ্ঠুভাবে প্রত্যেকে নিজ নিজ বাড়িঘরে যাতায়াত করতে পেরেছেন।
তিনি আরও বলেন, ঈদুল আজহা বা কোরবানির ঈদ আসন্ন। ঈদুল আজহার সময়ের মানুষের যাতায়াত কিভাবে আরও নির্বিঘ্ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন সংস্থার প্রধান থেকে অনেকগুলো মতামত পরামর্শ এসেছে। এগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী ঈদুল আজহার সময়ও সড়কের পাশে কোনো দোকান বসবে না। কোরবানির পশুরহাটও মহাসড়কের পাশে না বসানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সারা দেশের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে