দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে, গণতন্ত্র থাকত: ফারুক ওয়াসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র টিকে থাকত। কিন্তু গত ১৫ বছরে তা ছিল না।

তিনি বলেন, সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় খুলনা জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ানবিয়ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি।

ফারুক ওয়াসিফ বলেন, গত ১৫ বছর সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল। এ কারণে দেশের পরিস্থিতি আমরা জানতে পারিনি। যদি সঠিক সাংবাদিকতা থাকত, জবাবদিহির জায়গা থাকত, তাহলে দেশে গণতন্ত্র থাকত। কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতিবাজরা গ্রাস করেছিল, যারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে চারজন সাংবাদিক শহীদ হন। আর আগস্টের প্রথম চার দিনে পাঁচ জন সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছেন ৩০ সাংবাদিক, দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, সমাজের চেহারা। সাংবাদিকদের দায়িত্ব বেশি। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ, জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলে জবাবদিহিতার জায়গা তৈরি হবে। তিনি তথ্য প্রযুক্তির পরিবর্তনের যুগে ঘন ঘন প্রশিক্ষণের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে বক্তব্য দেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।

আরও বক্তব্য দেন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু, দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান বশির হোসেন, ঢাকা পোস্টের প্রতিনিধি মোহাম্মদ মিলন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার কামাল হোসেন, জি এম রাসেল, খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার আয়শা আক্তার জ্যোতি, দৈনিক জনকণ্ঠের খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি একরামুল হক, খুলনা গেজেটের খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর আহমেদ।

খুলনা জেলার ৩৫ সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৭০০

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

১৩ ঘণ্টা আগে

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১৭ ঘণ্টা আগে