প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে এক ইটভাটার ম্যানেজারের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল ইটভাটা ম্যানেজার মাসুদ রানার তিন মাসের শিশুপুত্রকে হত্যার হুমকি দিয়ে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭৭ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির গৃহকর্তা মাসুদ রানা নওগাঁও গ্রামের মেসার্স হাজী ব্রিকস নামে একটি ইটভাটার ম্যানেজার।
সন্ধ্যার সময় এমন ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূতিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য একেএম শফি উজ জামান স্বপন ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে জানান, তার প্রতিবেশী মাসুদ রানার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোশ পরিহিত একদল ডাকাত প্রবেশ করে। এসময় মাসুদ রানার অনুপস্থিতে ডাকাতরা তার স্ত্রী বিথী আক্তারকে প্রথমে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। এরপর তার তিন মাসের শিশু ছেলে রাফসান ইসলাম হামজাকে ছিনিয়ে নিয়ে গলায় ধারালো অস্ত্র ধরে আলমিরার চাবি চায়।
চাবি দিতে না অস্বীকৃতি জানালে শিশু হামজাকে হত্যার হুমকি দেয়। নিরুপায় হয়ে পরে আলমিরার চাবি দিলে আলমিরা থেকে নগদ ৭৭ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার ওসি হারুন অর রশীদ বলেন, ‘ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৮ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে