চেন্নাইয়ে আগুন ঝরাচ্ছেন হাসান, বিপদে ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশি পেসার হাসান মাহমুদের বোলিং তোড়ে ভেসে যাচ্ছে ভারত। একে একে রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলির মতো ভারতের নির্ভরযোগ্য ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) আজ ভারতকে কাঁপিয়ে দিচ্ছেন হাসান।

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ-ভারত দুই দলই তিন জন করে পেসার নিয়েছে। টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছেন, প্রথম সেশনটা পেসারদের জন্য কার্যকরী হবে। অধিনায়কেরই আস্থার প্রতিদান দিচ্ছেন হাসান। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—ব্যাটিং লাইনআপের তিন স্তম্ভকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেছেন হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ৩ উইকেটে ৩৪ রান করেছে ভারত।

হাসান, তাসকিনের বোলিংয়ে শুরু থেকেই দিশেহারা লাগছে ভারতকে। সুইং করে কোনোটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনোটা করছে ইনসুইং। রানের খাতা খুলতে রোহিতের লেগেছে ১১ বল। কাঁপাকাঁপি করতে থাকা ভারত প্রথম উইকেট হারাতে পারত ৪ রানে। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন হাসান। আম্পায়ার আউট দেননি। শান্তও অনেক চিন্তাভাবনা করে রিভিউ নিয়েছেন। এ যাত্রায় আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত।

বেঁচে যাওয়া রোহিতকে অবশ্য বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের ইনসুইঙ্গার ডিফেন্স করতে যান রোহিত। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে দারুণভাবে তালুবন্দী করেছেন শান্ত। ১৯ বলে ১ চারে রোহিত করেছেন ৬ রান।

হাসানের ওভার মানেই যেন উইকেট, চেন্নাইয়ে আজ ব্যাপারটা যেন তেমনই হচ্ছিল। এক ওভার বিরতিতে এসে বাংলাদেশি পেসার এবার ফেরালেন শুবমান গিলকে। অষ্টম ওভারের তৃতীয় বল লেগ গ্ল্যান্স করতে যান গিল। উইকেটরক্ষক লিটন দাস সেটা তালুবন্দী করেছেন। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি গিল।

আট মাস পর টেস্ট খেলতে নামা কোহলিকেও উইকেটে থিতু হতে দেননি হাসান। দশম ওভারের দ্বিতীয় বল কোহলিকে কাভার ড্রাইভের লোভ দেখিয়েছেন হাসান। সেই ফাঁদেই ধরা খেয়েছেন কোহলি। আউটসাইড এজ হওয়া বল সহজেই ধরেছেন লিটন। ৬ বলে করেছেন ৬ রান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

৪ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

৪ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

৫ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

৬ ঘণ্টা আগে