টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে যৌথভাবে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠেয় আসরের গ্রুপ পর্ব নির্ধারণ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, ২০ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে পাঁচটি করে দল।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে রাখা হয়েছে একই গ্রুপে। অন্য দিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পড়েছে গ্রুপ ‘ডি’তে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ এমনটাই দাবি করেছে। তারা জানিয়েছে, এরই মধ্যে আসরে অংশ নেওয়া বোর্ডগুলোকে তাদের প্রতিপক্ষ কারা সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যা তাদের হাতে এসেছে।

গ্রুপ পর্বের ড্র অনুযায়ী, গ্রুপ ‘এ’ রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘বি’তে পড়েছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের গ্রুপে অস্ট্রেলিয়া থাকলেও অন্য তিন দল চ্যালেঞ্জ জানানোর মতো নয়। গ্রুপ ‘সি’ তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আছে। তাদের খেলতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘ডি’ তে। ওই গ্রুপের শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। এছাড়া সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বীতা ও উত্তাপের বিচারে বৈশ্বিক আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ বেশ আলোচনার জন্ম দিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজেও এই দুই দলের মধ্যে লড়াই জমেছে। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও উত্তাপ ছড়িয়েছে দুই দলের ম্যাচ। টি-২০ বিশ্বকাপেও তারা মুখোমুখি হবে বলে জানিয়েছে টেলিগ্রাফ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব

৫ ঘণ্টা আগে

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

৫ ঘণ্টা আগে

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

৫ ঘণ্টা আগে

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

৭ ঘণ্টা আগে