প্রতিনিধি, কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার থাকলে জাতি এগিয়ে যাবে। তাই দুর্নীতির সঙ্গে আমাদের আপস করা যাবে না। আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানায়, যেখানে সেখানে চেয়ার দিতে হয়।
সোমবার দুপুরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দুনিয়ায় ছোট ছোট ভয়ের কারণে সত্য থেকে পিছিয়ে যাই। নিশ্চিত মৃত্যু জেনেও যে মানুষগুলো সত্য থেকে পিছপা হয়নি- আমাকে আয়নাঘরে নিয়ে যাবে, আমাকে বন্দি করা হবে, আমাকে জেলে নিয়ে যাওয়া হবে, পরিবারের সদস্যরা মৃত্যুর ঝুঁকিতে থাকবে জেনেও বাংলাদেশের যে কয়েকজন মানুষ সত্য থেকে পিছপা হননি, বলিষ্ঠ কণ্ঠ বজায় রেখেছেন, অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি- তাদেরই একজন হলেন মোস্তাক ফয়েজী হুজুর।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভাণ্ডার থাকে, তাহলে যেকোনো জায়গায় আপনি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক আপনারা পড়াশোনা করবেন ।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আপনারা সবাই বিনয়ী হবেন। বিনয়ী হলেই আপনারা অনেক বড় হবেন। জীবনে কখনো কষ্ট থাকবে, কখনো ভয়ে থাকবে, কখনো আতঙ্ক থাকবে। দিনশেষে আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত রাখেন।
ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১ দিন আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১ দিন আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১ দিন আগে