প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্যাংশন রেজিমের মধ্যে রাশিয়াকে যতটুকু সহায়তা করা যায়, বাংলাদেশ তা করতে রাজি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাতে এলে এই বার্তা দেয় ঢাকা।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময় রাশিয়া বিরাট সহায়তা দিয়েছে। মস্কো যদি বাংলাদেশের পক্ষে ৩টি ভেটো না দিত তাহলে ইতিহাস অন্য রকম হতো। কাজেই সেই কৃতজ্ঞতা বাংলাদেশের আছে। মস্কোর অবদান নিয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ তাদের শ্রদ্ধা করে, বন্ধু মনে করে।
তিনি বলেন, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, কাজেই আমাদের যেটা করতে হবে, সেটা হলো স্যাংশন রেজিমের ভেতর দিয়ে রাশিয়াকে আমরা যেটুকু সহায়তা করতে পারি, সেটুকু করব। আমাদের নিরাপদ পথে চলতে হবে, আমরা এটা করতে পারি।
এদিকে ড. ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায়।
দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কিয়ার স্টারমার বলেন, জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এ দৃঢ় স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে।

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
৪ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
৫ ঘণ্টা আগে
১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
৬ ঘণ্টা আগে