এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে যায়। ছবি- সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। ফেরদৌস আহমেদ বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি আরও জানান, ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৩ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৫ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৭ ঘণ্টা আগে