ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের বাড়তি চাপে শুক্রবার (৮ মার্চ) সকাল থেকেই নারায়ণগগঞ্জের সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা থেকে মেঘনা ঘাট টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা যানজটের কারণে গাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ।

এক যাত্রী বলেন, বরযাত্রী নিয়ে শিমরাইল থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিমরাইল থেকে চৈত্রী পর্যন্ত স্বাভাবিকভাবে আসতে পারলেও তীব্র যানজটের কারণে এখান থেকে আর সামনে যাওয়া সম্ভব হচ্ছে না। কখন এই অংশ পার হতে পারবো জানি না।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, আজ ছুটির দিনে অনেকেই বিভিন্ন কাজে এই মহাসড়ক বেশি ব্যবহার করছেন। এতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মেঘনা ঘাটে টোল আদায়েও বিলম্ব হচ্ছে। তবে আমরা যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

২ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৩ ঘণ্টা আগে

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে