প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় ক্যাম্পাসে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থক ও নেতা-কর্মীরা ‘রাজাকার’ স্লোগান দেন। এ সময় বলতে শোনা যায়, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার।’
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল কর্মীদের হঠাৎ এমন স্লোগান দিতে দেখা যায়, এতে মুহূর্তেই পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
হাজী মুহাম্মদ মহসিন হল সংসদের ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’
শিবিরকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিয়ে ইফাত আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।’

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি দুই শিশুর শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
২১ ঘণ্টা আগে
মুনির-উজ-জামানের মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান আমলা এবং কূটনীতিককে হারাল। দীর্ঘ কর্মজীবনে দেশের প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
১ দিন আগে
ঘটনার পর জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কোম্পানির সব কর্মী নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। তবে তিনি একে ‘খুব কঠিন দিন’ বলে উল্লেখ করেন।
১ দিন আগে
অভিযোগ রয়েছে, এমন সংকটময় পরিস্থিতির মধ্যেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মীদের উপস্থিতি ও তৎপরতা পর্যাপ্ত ছিল না এবং সংকটাপন্ন নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা বা উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও দেরি হয়।
১ দিন আগে