নৌকার মুখোমুখি হতেই হচ্ছে এ কে আজাদকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২: ৩৮
এ. কে. আজাদ ও শামীম হক। ফাইল ছবি

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সময় চেয়ে শামীম হকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর ফলে শামীম হক ভোটে থাকলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। বাংলাদেশের পাশাপাশি শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি।

এরপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শামীম হক। ১৮ ডিসেম্বর শুনানি শেষে তাঁর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

পরে ১৯ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন করেন শামীম হক। ওই দিন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেন। কিন্তু এ আদেশ প্রত্যাহার চেয়ে আবার আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। গত ২১ ডিসেম্বর ওই আবেদনের শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন চেম্বার আদালত।

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সময় চেয়ে শামীম হকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড সুপিরিয়র রেসপনসেবলিটি রয়েছে। একদম পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। কারণ যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই সংগঠন

১৭ ঘণ্টা আগে

মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব

১৭ ঘণ্টা আগে

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

১৮ ঘণ্টা আগে

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

১৮ ঘণ্টা আগে