সাংবাদিক রাহনুমার মৃত্যু : আত্মহত্যা, নাকি হত্যা?

ডয়চে ভেলে
সাংবাদিক রাহনুমা সারাহ। ফাইল ছবি

মঙ্গলবারও (২৭ আগস্ট) কর্মমুখর ছিল তার জীবন। কিন্তু রাতে হাতিরঝিলে ভাসমান দেহ পাওয়া গেল তার। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান সাংবাদিক রাহনুমা সারাহ মারা গেছেন।

রাহনুমার বাবার দাবি, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হাতিরঝিল থেকে উদ্ধারের আগে তার সন্তান হাত তুলে সাহায্যের জন্য চিৎকার করেছে। ঢাকার বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজরুম এডিটর রাহনুমা সারাহর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে তার লাশ হতিরঝিল থেকে উদ্ধার করা হয়। তার এক সহকর্মী জানান, রাতের পালার কাজ শেষে তিনি আর বাসায় ফেরেননি। তিনি কল্যাণপুর এলাকায় একটি বাসায় একাই থাকতেন বলে তার বাবা বখতিয়ার শিকদার ডয়চে ভেলেকে জানিয়েছেন। রাত দেড়টার দিকে হাতিঝিল এলাকার একটি রেস্টুরেন্টের কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রথমে পাশের ফরাজি হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার বাবা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার বলেন, ‘আমাকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আমার মেয়ে ঝিল থেকে হাত উঁচু করে বাঁচানোর আকুতি জানাচ্ছিল। তার আকুতি শুনেই রেস্টুরেন্টের দুই কর্মচারী উদ্ধার করেন। তাকে কেউ ধাক্কা দিয়ে লেকে ফেলে দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করি। আমার মেয়ে সাঁতার জানতে না।’

মৃত্যুর ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন রাহনুমার বড় বোন রাবিতা আলম। ওই থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন এবং ভিসেরা প্রতিবেদন পেলেই মত্যুর কারণ জানা যাবে। প্রতিবেদন পেতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

বখতিয়ার শিকদার বলেন, ‘‘আমরা মেয়ের মৃত্যু নিয়ে আমরা কাউকে এখনো সন্দেহ করতে পারছি না। পুলিশ তদন্ত করে দেখুক। তার মৃত্যুর প্রকৃত কারণ আমি জানতে চাই।”

তিনি বলেন, ‘তবে তার কর্মস্থল নিয়ে অসন্তুষ্টি ছিল। ৩ মাস ধরে বেতন পায়নি। কয়েকদিন আগেও সে আমার কাছ থেকে টাকা নিয়েছে। সে গাজী টিভির চাকরি ছাড়ার জন্য চাকরি খুঁজছিল। সে একা থাকতে পছন্দ করতো, তাই কল্যাণপুরের বাসায় একাই থাকতো। সে অবিবাহিত ছিলো। একজন তার স্বামী দাবি করে বক্তব্য দিলেও তার ব্যাপারে আমাদের কিছু জানা নাই।’

পাচ-ছয় বছর তিনি গাজী টিভিতে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক রাহনুমা দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার বড় বোন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

হাতিরঝিল থানার সাব ইন্সপেক্টর মাসুদ হোসেন লাশের সুরতহালের সময় ম্যাজিষ্ট্রেটের সঙ্গে ছিলেন। তিন বলেন, ‘‘আমরা ঢাকা মেডিকেলে গিয়ে তার লাশ পাই। লাশের সুরতহালে বাইরে থেকে শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। ঝিল থেকে তোলার সময় তার কাঁধে ব্যাগ ও গলায় আইডি কার্ড ছিল। তার ব্যাগের মধ্যে তার মোবাইল ফোন ছিল। ফোনটি ব্যাগের মধ্যে থাকার কারণে নষ্ট হয়নি। যারা তাকে উদ্ধার করেছেন, তারা ওই ফোন থেকেই তার পরিবার ও অফিসের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন।” তিনি সালোয়ার-কামিজ পরা ছিলেন বলে জানান তিনি।

রাহনুমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসি রাহনুমার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। তিনি ঘটনাস্থলেও গিয়েছেন। তিনি জানান, ‘রামপুরা ব্রিজসংলগ্ন সোড রেস্টুরেন্টের কাছে হাতিরঝিলের যে অংশ, সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী একজন আমাকে জানিয়েছেন যে, সে ওখানে একটি গাছের নীচে রাত দেড়টার কিছু আগে বসেছিল। তখন তারা তাকে বসে থাকার কারণ জানতে চাইলে সে তার পরিচয় দিয়ে জানায়, অফিস থেকে তাকে নিতে গাড়ি আসবে, সেজন্য অপেক্ষা করছে। সে রাতের পালার কাজ শেষ করে রাত ১২টার আগেই অফিস থেকে বের হয়ে যায়।’

তিনি বলেন, ‘সে এমনিতে হাসিখুশিই থাকতো। আমাদের সাথে আড্ডা দিতো। তবে কয়েকদিন ধরে সে বলতো তার কিছু ভালো লাগছে না।’

ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে রাহনুমার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় গ্রামের বাড়ি নোয়াখালীতে রাহনুমার দাফন হবে৷

সাংবাদিক রাহনুমার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এক বিবৃতিতে বলেছে, ‘আমরা লক্ষ্য করছি যে, দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নারী ও কন্যারা বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে পেশাজীবী নারীদের স্বাধীনভাবে চলাফেরা ও তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন।’

মহিলা পরিষদ নারী সাংবাদিক রাহানুমা সারাহ'র রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

৭ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

৮ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

৯ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১০ ঘণ্টা আগে