দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে কে বা কারা এই ষড়যন্ত্র করছে সে বিষয়ে তিনি পরিষ্কার করেননি। তিনি বলেন, নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলা একাডেমিতে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব বলেন।

বইটিতে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও ত্যাগের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে বলে অনুষ্ঠানে জানান লেখক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

বিএনপির পররাষ্ট্র নীতি মেনেই কাজ করছেন বলে জানান শামা ওবায়েদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদুল ফিতরে সংবাদপত্রে ছুটি ৫ দিন

এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

৬ ঘণ্টা আগে

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।

৬ ঘণ্টা আগে

জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

অভিযোগের বিষয়টি আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করব। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ জারিকৃত এক অফিস আদেশের আলোকে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। এ সময় তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

৯ ঘণ্টা আগে