কুমিল্লা প্রতিনিধি

জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘তারা বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কিভাবে? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না।’
শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, আপনারা আপস করতে পারেন রাজনৈতিক স্বার্থে; কিন্তু আমরা যারা রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে রয়েছি, আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেব না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে জানিয়ে তিনি বলেন, ‘যত ষড়যন্ত্র, যত বাধাই আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধ থেকে চব্বিশ-পরবর্তী বাংলাদেশে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেউ যদি মাঠে না-ও থাকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে থাকবে।’
প্রসঙ্গত, শনিবার একটি অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) বাদ দেওয়ার অভিযোগ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। ৫০ শতাংশ মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
১৯ ঘণ্টা আগে
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
২০ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
২১ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১ দিন আগে