ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন বলেছেন, আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে তাদের ফিরিয়ে আনা হবে।

বিএম জামাল হোসেন বলেন, মোজাম্বিকে আটকে পড়া বাংলাদশি নাগরিকদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি। যেসব বাংলাদেশি ফিরতে আগ্রহী, তাদের মোজাম্বিক থেকে সড়ক পথে মালাউইতে আনা হবে। তারপর মালাউই থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যারা অনিয়মিত রয়েছেন, তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করবো। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মোজাম্বিকে ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধীপ্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা প্রতিবাদ শুরু করেন।

প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালায় এবং সড়ক অবরোধ করে।

মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান-দোকানপাট ভাঙচুরও লুটপাটের তথ্য পাওয়া গেছে। সেখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রয়েছেন। অনেকেই ঘর-বাডি ছেড়ে নিরাপদে আশ্র‍য় নিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে ‘অরুচিকর ও অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জ

এমপি আব্দুস সাত্তারের উপমায় ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আপত্তি তুলে তাকে সতর্ক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হলো।’

৪ ঘণ্টা আগে

চিকিৎসক ধীপ্রার মৃত্যুতে মামলা: স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তদন্তে সিআইডি

রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল র

৬ ঘণ্টা আগে

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে: তথ্যমন্ত্রী

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘একদিকে যেমন শিল্পের সমস্ত আইন-কানুন বাস্তবায়িত হচ্ছে কি না রাষ্ট্র তা দেখবে; অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি

৭ ঘণ্টা আগে