সাভারে গ্যাসের আগুনে দগ্ধ চারজনের তিনজনই মারা গেলেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২২: ০৫

ঢাকার ধামরাইয়ে এলপিজি গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ চারজনের তিনজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

নিহতদের মধ্যে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সাবেক স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল ইসলামের ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেন (১৮) আজ ভোরে মারা যান। এছাড়া গেল রাতে (রোববার দিনগত রাত, ৩১ মার্চ) মো. নুরুল ইসলাম ও গতকাল তার স্ত্রী সুফিয়া বেগমের (৫০) মৃত্যু হয়। এই পরিবারের একমাত্র মেয়ে নিশরাত জাহান সাথী (২২) বেঁচে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ মার্চ দিনগত রাত সাড়ে ৩টার দিকে এলপিজি গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। ভোরের দিকে সেহরির সময় রান্না করার জন্য আগুন জ্বালাতেই তা পুরো রান্নাঘরে ছড়িয়ে পরে। পরে পুরো ফ্ল্যাটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের চারজন দগ্ধ হন।

এরপরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে গতকাল থেকে আজ পর্যন্ত তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, নুরুই ইসলাম শিমুলিয়া ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। তিনি গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অবসরে যান। পরে তিনি নিজ বাড়িতে বসবাস শুরু করেন। গত ২৬ মার্চ রাতে সেহরির সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হন। গতকাল থেকে আজ পর্যন্ত পরিবারটির তিনজনেরই মৃত্যু হয়।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলামের দেওয়া তথ্য মতে, নিহত সুফিয়া বেগমের শরীরের ৮০ শতাংশ, নুরুল ইসলামের শরীরের ৪৮ শতাংশ ও ছেলে সোহাগের শরীরের ৩৮ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া বেঁচে থাকা পরিবারটির একমাত্র সদস্য নিশরাত জাহান সাথীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থার উন্নতি হলেও আশঙ্কা কাটেনি বলে জানান চিকিৎসক।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠান। আজ জানতে পারি দগ্ধদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।’

২ ঘণ্টা আগে

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।

২ ঘণ্টা আগে

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে আজ রাষ্ট্রীয় শোক

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৬ ঘণ্টা আগে