বাসস

স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮টি প্রশাসনিক বিভাগে ৮টি মতবিনিময় সভা করবে।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার সার্কিটহাউজ রোডস্থ তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রথম সভা কমিশন প্রধান কামাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কমপক্ষে ৮টি বিভাগে আঞ্চলিক মতবিনিময় সভার আয়োজন করে মতামত গ্রহনের সিদ্ধান্ত হয়েছে।
আজ শুক্রবার গণমাধ্যম সংস্কার কমিশনের একটি দায়িত্বশীল সুত্র জানান, কমিশনে এখন পর্যন্ত ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম পাওয়া যায়নি। ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম না পাওয়ায় কর্মপরিকল্পনা গ্রহণে বিলম্ব হতে পারে। তাই ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম যাতে দ্রুত পাওয়া যায় সেই লক্ষ্যে কমিশন জোর তাগিদ দিচ্ছে।
গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমে কর্মরত সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কমিশনের প্রথম সভায় এ বিষয় আলোচনা করা হয়। অর্থনৈতিক নিশ্চয়তা ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়ে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। এছাড়াও জনগণের আস্থা অর্জনে গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।
উল্লেখ্য, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। তথ্য ভবনের ১৬ তলায় কমিশনের কার্যালয় নির্ধারণ করা হয়েছে। এই সংস্কার কমিশন ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন জমা দিবে।

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
৯ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১০ ঘণ্টা আগে
রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
১ দিন আগে