ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পাতায় তিনি লেখেন, ‘আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হচ্ছি। তাই সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল, ও সৎ মানুষকে পেয়েছি, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাদের সহকর্মী হতে পারা এবং দেশের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়।’
ডা. তাসনিম আরও লেখেন, ‘জানি না আমরা কতটা সফল হতে পারব। কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা, সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, শ্রম ও ত্যাগের ব্যাপার। তবে এই পরিবর্তন আনার জন্য আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন। আর ভালো কিছু করলে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।’
সোমবার নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি পুনর্গঠন করা হয়। তাতে যুগ্ম আহ্বায়ক পদে ডা. তাসনিম জারাকে রাখা হয়।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১৬ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
১৭ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে