রামপালে ট্রাকচাপায় তিনজনের প্রাণহানি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১: ৫২
প্রতীকী ছবি

বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় ভ্যানের চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালের দিকে মংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিহতরা হলেন সাইদ মোড়ল (৪৫), আজাদ (৩৫) ও ভ্যানচালক মনি (৪৫)।

বাগেরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি সৈয়দ বাবুল আক্তার জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে রামপাল ও মোংলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খুলনার দিক থেকে পণ্যবাহী একটি ট্রাক দ্রুতগতিতে মোংলার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি রামপালের দিকে আসছিল। ঘটনাস্থলে আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই ভ্যানযাত্রী সাঈদ মোড়ল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক মনির হোসেন ও আরেক যাত্রী আজাদকে রামপালের ঝনঝনিয়া হাসপাতাওে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। নিহত তিনজনের বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

তিনি আরো বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, রামপাল থানা ও কাটাখালী হাইওয়ে পুলিশ নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করেছে। আহতদের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলাচ্ছে। ঘাতক ট্রাকটি রামপাল থানা পুলিশ জব্দ করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

৪ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়ায় শাহজালালে ফ্লাইট বিপর্যয়, গন্তব্য পাল্টেছে ২ বিমান

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে সিলেটের দিকে চলে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ

৪ ঘণ্টা আগে

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

৪ ঘণ্টা আগে

শাহবাগ এলাকায় ৩ মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি কারও

পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৪ ঘণ্টা আগে