নওগাঁ প্রতিনিধি

ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হাড়কাঁপানো শীত পড়েছে নওগাঁয়। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বেনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া অফিস। যা এই মৌসুমের জেলায় দ্বিতীয় সর্বোনিম্ন তাপমাত্রার রেকর্ড। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। সকালে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।
ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে জেলায়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা দিলেও বিকেল থেকে হিমেল হাওয়া ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় এই তীব্র শীত অনুভুত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কয়েক দিন ধরে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।
বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠা-নামা করতে পারে বলে আশঙ্কা বদলগাছী আবহাওয়া অফিসের। ঠান্ডা হিমেল বাতাস থাকায় সকলেই শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মত কাজে না যেতে না পাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
১১ ঘণ্টা আগে
এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১৩ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১৪ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
১৫ ঘণ্টা আগে