ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাঠে কাজ করছে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম ও র্যাবসহ অন্য বাহিনীগুলোও।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাবসহ সবাই কাজ করছে।
ডিএমপি জানিয়েছে, তাদের সদর দপ্তর থেকে আট বিভাগে বিশেষ বার্তা দিয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে।
পুলিশের তথ্য বলছে, দুপুরের দিকে ওসমান হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুজন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, আমরা তাদের ধরতে কাজ শুরু করেছি। আমাদের একাধিক টিম কাজ করছে।
গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের ধরতে বেশ কয়েকটি টিম মাঠে কাজ শুরু করেছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। মাথায় থাকা গুলি অস্ত্রোপচার করে বের করা হয়। সবশেষ তথ্য বলছে, অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। লিফলেট বিলি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। এ সময় তারা হাদির ওপর হামলার খবর পান। হাদির বাম কানের পাশে একটি গুলি করা হয়েছে বলে জানান তারা।

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের জনগণ ও সরকারের প্র
৭ ঘণ্টা আগে
পবিত্র এ দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভাসহ বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহ মহানবি (সা.)-কে পৃথিবীতে পাঠান ‘সমগ্র জগতের জন্য রহমত’ হিসেবে। মানবমুক্তির এই দিশারি তার অনুপম চরিত্র, মহান আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায়, শান্তি ও কল্যাণের চিরন্তন আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ মহামানবের অনন্য মর্যাদায় অধিষ্ঠিত। তার জীবন ও আদর্শ চিরকাল মানবজ
১৭ ঘণ্টা আগে
সাক্ষাতে তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
১৭ ঘণ্টা আগে