চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে ঘন কুয়াশায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের সঙ্গে পণ্যবাহী জাহাজ এমভি মার্কেন্টাইল-৩ এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাঁচ শতাধিক যাত্রী।
এতে দুটি নৌযানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক লঞ্চ যাত্রী নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে চাঁদপুরের মতলব এখলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চ দুটি সেখানেই রয়েছে বলে চাঁদপুর বিআইডাব্লিউটি উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান।
প্রত্যক্ষদর্শী সুন্দরবন-১৬ লঞ্চের যাত্রী মনিরুল বাশার বলেন, 'রাত সোয়া ৯টায় ঢাকার সদরঘাট থেকে এমভি সুন্দরবন-১৬ লঞ্চটি চাঁদপুরের এখলাশপুরে আসার পর এমভি মার্কেন্টাইল-৩ পেছন থেকে আঘাত করে। ফলে এমভি সুন্দরবন লঞ্চটির একাংশ দুমড়ে মুছড়ে যায়। এতে লঞ্চের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে। পরে যাত্রীরা শীতের মধ্যেই নদীর চরে নেমে আশ্রয় নেন।'
মোহনপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, 'আমরা এ ঘটনার খবর পেয়ে রাত থেকে নৌযান দুটির নিরাপত্তার ব্যবস্থা করি। ফায়ার সার্ভিস দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।'
১১ ডিসেম্বর ঘন কুয়াশার কারণে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী রফরফ-৭ ও ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী এ আর খান লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব
৫ ঘণ্টা আগে
ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
৫ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’
৫ ঘণ্টা আগে
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে