হজ পালনে সৌদি গেলেন সেনাপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরব যান।

সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন সেনাপ্রধান দেশে ফিরবেন।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, সেনাবাহিনী সর্বদা গণতন্ত্র ও সংবিধানের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাল খনন বাঙালির মাছে-ভাতের সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল যাবেন। খালপাড়ে তিনি একটি তালগাছ রোপণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এ এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

৪ ঘণ্টা আগে

রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে প

৪ ঘণ্টা আগে

ঈদযাত্রায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনে বাড়তি বগি

শোভন ও এসি উভয় ধরনের কোচই ট্রেনের সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত বগি সংযোজন হবে নীলফামারী/রকেট এবং সিরাজগঞ্জ এক্সপ্রেসে।

৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।

৬ ঘণ্টা আগে