প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফীন সিদ্দিকের এখনো লাইফ সাপোর্টে রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার মাথায় অস্ত্রোপচার করার মতো অবস্থা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তির পর অধ্যাপক আরেফিন সিদ্দিককে রক্ত দেওয়া হলে তাতে প্লাটিলেইট কাউন্ট এক লাখের বেশি হয়। ব্লাড প্রেসার ও ইউরিন আউটপুট ও হৃদযন্ত্র স্বাভাবিক রয়েছে। তবে প্রথম দিনের চেয়ে ব্রেইনের অবস্থা অবনতি হয়েছে। ফলে তার মস্তিস্কের অস্ত্রোপচার করার ঝুঁকি নেওয়া যাচ্ছে না। মস্তিষ্কের অবস্থা কিছুটাও উন্নতি হলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
জানতে চাইলে অধ্যাপক ড. আ আ ম স আরেফীন সিদ্দিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও দেশের বিশিষ্ট নিউরো সার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ওনার সার্জারির মতো অবস্থাতে নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রথম দিনেই অস্ত্রোপচার করা যেত।
গত ৬ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছেন। তার ছোট ভাই শাকরিন সিদ্দিক জানান, আরেফিন সিদ্দিককে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শাকরিন সিদ্দিক বলেন, ‘তিনি ভালো নেই। কিছুই বলা যাচ্ছে না। উনি ভেন্টিলেশনে আছেন।’
শাকরিন সিদ্দিক জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে আরেফিন সিদ্দিক গ্রিনরোডে যান ব্যাংক থেকে টাকা তুলতে। সেখান থেকে তিনি ঢাকা ক্লাবে যান। ক্লাবের বেকারিতে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে গেলে সেখানেই হঠাৎ করে পড়ে যান।
আরেফিন সিদ্দিকের বয়স প্রায় ৭২ বছর। ২০০৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ফিরে যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ২০২০ সালে অবসরে যান তিনি।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৪ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৭ ঘণ্টা আগে