ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো তিনজনের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। গত ১০ মাসে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
জাহাঙ্গীর আলম আরও বলেন, মালয়েশিয়ার পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করছে সরকার। তবে মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো বার্তা আসেনি।
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এর ফলে রপ্তানি কার্যক্রম কতটুকু বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কিনা, তা জানতেই রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন তিনি।
এদিকে, দেশ থেকে কৃষি পণ্যের রপ্তানি বেড়ে যাওয়ায় সরকার কোল্ড স্টোরেজ বড় করার উদ্যোগ নেবে বলেও জানান এই উপদেষ্টা।
শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১১ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১২ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৩ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১৩ ঘণ্টা আগে