টাঙ্গাইল প্রতিনিধি

পাঁচ ঘণ্টারও বেশি সময়ে পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও ময়মনসিংহের ট্রেল চলাচল স্বাভাবিক হয়েছে, তবে দুর্ভোগে পড়তে হয়েছে বহু যাত্রীর। টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার রাত ৯টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।
এরপরই উত্তরবঙ্গে সঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর রাত ২টায় ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার তদন্তে পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
দুর্ঘটনার কারণে বিভিন্ন ট্রেন পথে আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। রাজশাহীর থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস এবং নীলফামারী থেকে ছাড়া নীলসাগর এক্সপ্রেস পথে আটকে পড়ায় ট্রেন সঠিক সময়ে ঢাকায় ঢুকতে পারেনি।
এ ছাড়া লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসও নির্ধারিত সময়ে ঢাকায় ঢুকতে পারেনি। ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে অপেক্ষায় থাকে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৮ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১০ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১১ ঘণ্টা আগে