২৩ হাজার টাকা মজুরি পুনর্নির্ধারণ দাবি গার্মেন্টস ফেডারেশনে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২৫০০ টাকা নির্ধারণের ঘোষণাকে অগ্রহণযোগ্য বলে তা পুনর্নির্ধারণ করে ২৩ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন ফেডারেশনের সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।

বিবৃতিতে বলা হয়, ঘোষিত মজুরি দ্বারা পোশাকশ্রমিকদের ঠকানো হয়েছে; যা শ্রমিকদের চাহিদা পূরণ করবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, সেই বিবেচনায় পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত খসড়া মজুরি শ্রমিকদের প্রকৃত মজুরিতে সৃষ্ট ঘাটতিপূরণ করবে না। আর মুদ্রাস্ফীতির বিবেচনায়ও এই বৃদ্ধি মাত্র ১৫ শতাংশ।

মজুরি বোর্ডকে মালিকদের প্রস্তাব অনুমোদনের ক্রীড়নক আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, একদিকে মালিকদের উপস্থাপিত প্রস্তাবকেই মজুরি বোর্ড চূড়ান্ত মজুরি হিসাবে ঘোষণা করে মালিকদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে, অন্যদিকে শ্রমিক প্রতিনিধিঘোষিত মজুরিকে যথার্থ আখ্যা দিয়েছেন, যা গার্মেন্ট শ্রমিকদের আকাঙ্ক্ষার প্রতি বেঈমানির শামিল।

বিবৃতিতে বলা হয়, ঘোষিত মজুরিতে গ্রেড কাঠামোর পরিবর্তনে শ্রমিকদের সঙ্গে প্রতারণার কৌশল নেয়া হয়েছে। শ্রমিকরা পূর্বের মজুরি কাঠামোর ৫ ও ৬ নম্বর গ্রেড বাদ দেওয়ার দাবি জানালেও মালিকদের সঙ্গে আপস করে ১ ও ২ নম্বর গ্রেড বাদ দিয়ে কিছু কর্মচারীদের সুরক্ষা দুর্বল করা হয়েছে। মজুরির পূর্ণাঙ্গ কাঠামো শিগগির প্রকাশ করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পূর্বে শ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৭ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২০ ঘণ্টা আগে