বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে ধানমন্ডিতে জাদুঘরের লেকপাড় চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য ব্যবস্থা রাখা হয়।

ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিযোগীদের জন্য দুই ভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় এই প্রতিযোগতার উদ্বোধন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কমিটির সদস্যসচিব ও কিউরেটর মো. নজরুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন জাদুঘর পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শিল্পী হাশেম খান, কমিটির সদস্য শাহানা ইয়াসমিন শম্পা, শিল্পী আশরাফুল আলম পপলু, কাজী আফরীন জাহান এবং জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন।

এ প্রতিযোগিতা সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। প্রতিযোগিতায় ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিযোগীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। ক খ গ ঘ এবং ঘ এই চার বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় ৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেক বিভাগে ১টি করে শ্রেষ্ঠ ও ৫টি করে উত্তমসহ মোট ৬টি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদানের তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়ার পরেই পুরস্কারপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৯ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১১ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১২ ঘণ্টা আগে